বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
- আপডেটের সময়: ০৭:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 209
নিজস্ব প্রতিবেদক:
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্টলের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদানের জন্য বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নিকট থেকে ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুব মোরশেদ এ পুরস্কার গ্রহণ করেন।
এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি সমাচার ২৪ ডটকম/
ট্যাগ :
ইসলামী ব্যাংক























