জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ডলার

  • আপডেটের সময়: ১২:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 282

সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৮৭৮ কোটি ৩২ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে বৈধপথে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮০০ ডলার। আগের মাসে ডিসেম্বর প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৯ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৯৩৫ ডলার। আগের মাসের চেয়ে রেমিট্যান্স কমলেও আগের বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সব মি‌লি‌য়ে চলতি অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-জানুয়ারি) ৭ মাসে দেশে এক হাজার ৫৯৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ২৯১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। এ হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ৩০৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, একক মাস হিসেবে গেল ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় তথা রেমিট্যান্স এসেছে। গেল ডিসেম্বর মাসে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার এসেছিল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ডলার

আপডেটের সময়: ১২:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫