কক্সবাজারে কর্মসংস্থান ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৪:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 383
নিজস্ব প্রতিবেদক:
কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ও কক্সবাজার শাখার সকল কর্মকর্তা এবং অঞ্চলাধীন শাখাসমূহের শাখা ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) কক্সবাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর উপ-মহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন এবং কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো: কামরুল আনোয়ার চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অঞ্চলের সকল সূচকের লক্ষ্যমাত্রা জুন ২০২৫ এর মধ্যে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সকলকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ প্রদান করেন।
ট্যাগ :
কর্মসংস্থান ব্যাংক











