আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০২:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 259

নিজস্ব প্রতিবেদক:

আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ফেব্রুয়ারি ) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, ড. সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম এফসিএ।

উক্ত সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

এ সময় আলোচকবৃন্দ ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন।

পরিশেষে প্রশ্নউত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫