কাকরাইলে মার্কে️ন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন
- আপডেটের সময়: ১২:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / 273
নিজস্ব প্রতিনিধি:
মার্কে️ন্টাইল ব্যাংক পিএলসির একটি অত্যাধুনিক ‘সিআরএম বুথ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) কাকরাইলের আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কে️ন্টাইল ব্যাংকের এ অত্যাধুনিক ‘সিআরএম বুথ’ উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
এই ‘সিআরএম বুথ’ থেকে ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘন্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহুর্তে️ই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে।
এছাড়াও গ্রাহকগণ এই ‘সিআরএম বুথ’ থেকে মোবাইল রিচার্জ️, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে️র পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্ত️ন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক (প্রশাসন) ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী, যুগ্ম পরিচালক (শাখা কার্য️ক্রম) মোঃ শামসুল আলম, মার্কে️ন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন; এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এসভিপি ও হেড অব কার্ড️স মোস্তাফিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্ব️তন কর্ম️কর্তারা উপস্থিত ছিলেন।

























