কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেটের সময়: ০২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / 267
নিজস্ব প্রতিবেদক:
সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছে কর্মসংস্থান ব্যাংক।
শনিবার (৪ জানুয়ারি) মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং টংগিবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অধিক শীতপ্রবন এলাকায় বিশেষ করে ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, মুন্সীগঞ্জ, জামালপুর-এ শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হবে।
ট্যাগ :
কর্মসংস্থান ব্যাংক




















