ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / 245
নিজস্ব প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এতে সভাপতিত্ব করেন।
সভায় সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
ইসলামী ব্যাংক

























