আইসিবির লভ্যাংশ ঘোষণা

  • আপডেটের সময়: ১১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / 245

নিজস্ব প্রতিনিধি:

পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর ২০২৪।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইসিবির লভ্যাংশ ঘোষণা

আপডেটের সময়: ১১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪