জিকিউ বলপেনের বোর্ড সভা ১ নভেম্বর
- আপডেটের সময়: ০১:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 14
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ট্যাগ :






















