“জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব র্যালিতে সোনালী ব্যাংকের অংশগ্রহণ ও বৃক্ষরোপণ”
- আপডেটের সময়: ০১:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 226
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে র্যালিতে অংশগ্রহণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
৫ আগস্ট, মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তারুণ্যের উৎসব র্যালিতে অংশগ্রহণ করে সোনালী ব্যাংক পিএলসি।
এদিন দুপুরে রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলত র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সোনালী ব্যাংকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের নেতৃত্বে নির্বাহীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করেন।
অপরদিকে, ৬ আগস্ট বুধবার জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক পিএলসি।
এদিন সকালে রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাসকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম, মো. নূরুন নবী, জেনারেল ম্যানেজার সাহিদা খানমসহ অন্যান্য নির্বাহী এবং স্টাফ কলেজের ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















