তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কর্মসংস্থান ব্যাংকের র্যালি
- আপডেটের সময়: ০৮:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 860
নিজস্ব প্রতিনিধি:
“জুলাই পুনর্জাগরণ” ও “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এর নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বিজয় সরণি থেকে যাত্রা শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
র্যালিতে কর্মসংস্থান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মোঃ সফিকুল ইসলাম মিঞা, মোঃ আমিরুল ইসলাম-সহ প্রধান কার্যালয়, ও ঢাকাস্থ কার্যালয়/শাখার বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ট্যাগ :
কর্মসংস্থান ব্যাংক





















