তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংকের র‍্যালি

  • আপডেটের সময়: ০৭:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 854

নিজস্ব প্রতিনিধি:

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এক র‍্যালির আয়োজন করে।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত র‍্যালিতে ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বিজয় স্মরণি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ অংশগ্রহণ করেন।

এছাড়াও র‍্যালিতে ব্যাংকের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংকের র‍্যালি

আপডেটের সময়: ০৭:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫