জামালপুরের দেওয়ানগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
- আপডেটের সময়: ১২:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / 288
নিজস্ব প্রতিনিধি:
কর্মসংস্থান ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জে শীতার্তদের সহযোগীতায় সহমর্মীতাস্বরূপ শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ শামছুজ্জামান আসিফ এর উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক বিভাগীয় কার্যালয়, ঢাকা এর উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজের বিভিন্ন পেশার মানুষ।
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের সাহায্যার্থে দেশের অধিক শীতপ্রবন এলাকায় শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ট্যাগ :
কর্মসংস্থান ব্যাংক






















