বাড়ির আঙিনায় গাঁজা চাষ: মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেটের সময়: ০১:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / 444
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় গত ২০ আগস্ট শুক্রবার বিকালে এনামুল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনায় চারটি গাঁজার গাছ জব্দ করা হয়।
এনামুল উপজেলার মদনের চর এলাকার মৃত এফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনের চর এলাকায় থানা পুলিশের একটি মাদক বিরোধী টিম অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ এলাকার এনামুল হোসেনের বাড়ির আঙিনায় চারটি গাঁজার গাছ জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজাহারুল ইসলাম জানান, আটক এনামুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগ :
কুড়িগ্রাম



























