দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- আপডেটের সময়: ১২:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / 416
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের রাণীরবন্দরে সোমবার ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন।
এদিন সকাল ৭ টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালক বাদল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার এবং ট্রাক্টরের হেলপার এরশাদ আলী দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রানীরবন্দর কলেজ মোড় এলাকায় ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে গাছের গুড়ি বহনকারী একটি ট্রাক্টেরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আর আহত অবস্থায় ট্রাকের হেলপার ও ট্রাক্টারের হেলপারকে উদ্ধার করে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ট্রাক্টরের হেলপার এরশাদ আলীর মৃত্যু হয় ।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলী সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



























