ফেসবুকে ওবায়দুল কাদেরের ব্যঙ্গ ছবি পোস্ট: গ্রেপ্তার -১

  • আপডেটের সময়: ১১:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 559

এমরান হোসেন, জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ব্যঙ্গ ছবি পোস্ট দেয়ার অভিযোগে রিগেন নামে এক জনকে আটক করেছে পুলিশ। আটক রিগেন মাদারগঞ্জের রইচ আকন্দের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী।

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার এক যুবদল কর্মী তার নিজ ফেসবুক আইডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ব্যঙ্গ ছবি পোস্ট দেয়ার অভিযোগ পাওয়ার পর রিগেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় রিগেন তার নিজ ফেসবুক অাইডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীকে ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। পরে বিষয়টি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের নজরে পড়ে। এ ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক দলের সাধারণ সম্পাদকের মর্যাদা ক্ষুণ্ন হওয়াই রিগেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতেই তাকে আটক করে পুলিশ।

মামলার বাদি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, আমার দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ চিত্র পোস্ট করায় তার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আটককৃত যুবককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেসবুকে ওবায়দুল কাদেরের ব্যঙ্গ ছবি পোস্ট: গ্রেপ্তার -১

আপডেটের সময়: ১১:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১