শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

  • আপডেটের সময়: ০১:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 229

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল-মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়। এর আগে ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হয়। সেই দিনে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ এবং মিজান নামে আরেকজন। এছাড়াও ৮ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হন খুলনার নাঈম শিকদার নামের এক শিক্ষার্থী।

সাক্ষ্যগ্রহণের সময় জুলাই–আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা সাক্ষ্য দেন। তিনি এই সময় উল্লেখ করেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেটের সময়: ০১:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫