মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৩

  • আপডেটের সময়: ১২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / 518

নিজস্ব প্রতিবেদক:

মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার ৫৩ জনের কাছ থেকে ১৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।’

পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৩

আপডেটের সময়: ১২:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১