রাজধানীতে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / 389

রাজধানীর গুলিস্তান এলাকা হতে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুদ রানা (২৫), মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ ইউনুছ আলী (৪২)। এসময় তাদের হেফাজত হতে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২৯ মে) পল্টন মডেল থানার গোলাপশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বিডি সমাচারকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী গুলিস্তান এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১