রাণীনগরে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময়: ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 283
আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
.
সোমবার সকালে দূর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা নাগাদ মারা যান তিনি। নিহত আজাহার উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামের আব্দুস শাহার ছেলে।
.
পারিবারিক সুত্রের বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সোমবার সকাল অনুমান ৬টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয় আজাহার।
.
এ সময় রাণীনগর-আত্রাই রাস্তার নগরব্রীজের পূর্বদিকে শহিদুলের ইটভাটার সামনে সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়।
.
এ সময় আজাহার গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ এবং নওগাঁতেও কোন উন্নতি না হওয়ায় রাজশাহী স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান আজাহার।
.
এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার পারিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীনগরে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

আপডেটের সময়: ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১