তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

  • আপডেটের সময়: ০৩:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • / 308

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মোহাম্মদ আলী নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশরাফাবাদ এলাকার গাউছুল আজম জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আলী ওই উপজেলার পুরান কদমতলী গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক বাসিন্দার মৃত্যুর খবর মাইকিং করার জন্য স্থানীয়রা মসজিদে ইমামের কাছে যান। তারা মসজিদের ভেতর ইমামকে না পেয়ে মসজিদ সংলগ্ন ইমামের কক্ষে খুঁজতে যান। দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেয়ার পরও ইমাম মোহাম্মদ আলী দরজা খোলেননি।

পরে স্থানীয়রা কক্ষের জানালার ফাঁক দিয়ে ইমামকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে ইমাম তার কক্ষের পেছনের দরজা দিয়ে তরুণীকে বের করে দেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইমামকে বহিষ্কার করেছে মসজিদ পরিচালনা কমিটি।

অভিযুক্ত ইমাম মোহাম্মদ আলী জানান, ওই তরুণী তার পূর্বপরিচিত। বাইরে থেকে দরজা বন্ধ রাখলেও তারা কোনো খারাপ কাজ করেননি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, মুচলেকা নিয়ে ইমামকে তার বড় ভাইয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

আপডেটের সময়: ০৩:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০