মতলবে নামাজরত অবস্থায় মুক্তিযোদ্ধা শাহাজাহান সরকারের মৃত্যু
- আপডেটের সময়: ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / 363
মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার (লিখন) এর বাবা বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সরকার (৭০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
.
মঙ্গলবার(৭জুলাই) সকাল ৯ টায় মতলব বাজার শাহী জামে মসজিদে নামাজরত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
.
তার মৃত্যুতে মতলবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ৩ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালে দেশ মাতৃকার জন্য রণাঙ্গনের সম্মুখ যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন।তার মৃত্যুতে একজন দেশপ্রেমিককে হারালো মতলববাসী।
.
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম শাহাজাহান সরকারের আজ বাদ যোহর মতলব বাজার শাহী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মতলবের উত্তর বাইশপুর ঈদগাহ মাঠে আছর বাদ অনুষ্ঠিত হবে। পরে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
.
বীর মুক্তিযোদ্ধা’র মৃত্যুতে মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।
.
মুক্তিযোদ্ধা শাহাজাহান সরকারের মৃত্যুতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ট্যাগ :


























