শুভ জন্মাষ্টমীতে ছাত্রলীগ নেতা মিরাজ বিশ্বাসের শুভেচ্ছা
- আপডেটের সময়: ১১:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / 1064
নিজস্ব প্রতিবেদক:
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতিঝিল থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিরাজ বিশ্বাস।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। ‘আমরা সব ধর্মের উৎসব সবাই মিলে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। আগামী দিনে সব ধর্মের পারস্পারিক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে।
তিনি শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
ট্যাগ :
মিরাজ বিশ্বাস

























