শ্রমিক আন্দোলন • সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১

  • আপডেটের সময়: ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 8

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে, মঙ্গলবার (৩ নভেম্বর) সাভার মডেল থানায় একটি এবং আশুলিয়া থানায় সোমবার (২ নভেম্বর) দুটি মামলা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে আশুলিয়ার দুটি পৃথক কারখানার কর্তৃপক্ষ মামলা দুটি করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে সাভারের একটি কারখানার কর্তৃপক্ষ মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, সাভার ও আশুলিয়ার ঘটনায় ইতোমধ্যে আশুলিয়া থানায় দুটি এবং সাভার থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রমিক আন্দোলন • সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১

আপডেটের সময়: ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬