ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১০:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 284
নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৪ মার্চ) ১৩ রমজানে রাজধানীর বাবুবাজার জুম্মা মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি মাহে রমজানের গুরুত্ব বিশ্লেষণ করতে গিয়ে বলেন, রমজান মাসে সকল পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকভাবে ইবাদত করতে হবে । কিন্তু, দেশে পরিপূর্ণভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হলে, যে পরিমাণ ধর্ষণ, ইভটিজিং এবং চাঁদাবাজি হচ্ছে এসব বন্ধ করা সম্ভব না । দেশে ধর্ষণ যেভাবে ছড়িয়ে পড়েছে, পবিত্র কোরআনের বিধান অনুযায়ী শাস্তি নিশ্চিত না করা হলে, এটি থামানো সম্ভব হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি কে. এম বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এমএইচ মোস্তফা, বাবুবাজার জুম্মা মসজিদের খতিব মুফতি জিয়া বিন নূর, কামরাঙ্গা মসজিদের খতিব মুফতি জিয়া আহম্মেদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমন।
আমন্ত্রিত মেহমানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাবুবাজার জুম্মা মসজিদের মোতয়াল্লি হাজী মোহাম্মদ টিপু সুলতান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতয়ালী থানা শাখার সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সেক্রেটারি মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালবাগ থানা শাখার সভাপতি মাহবুবুর রহমান সবুজ,ইসলামী আন্দোলন বংশাল থানা শাখার সভাপতি মোহাম্মদ শাহ্ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















