ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা
- আপডেটের সময়: ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / 274
নিজস্ব প্রতিবেদক:
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা। ওয়ালটন পণ্য কিনে ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হলেন দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ের মোটরশ্রমিক রানা ইসলাম। গতকাল , মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডের দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।
এই টাকা ব্যবসায় খাটিয়ে এখন ভাগ্য বদলের স্বপ্নপূরণের পথে শ্রমিক রানা ইসলাম।
বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়ালটন।
এতে বলা হয়, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে গত ১৪ অক্টোবর ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন রানা ইসলাম। মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডের দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান, সার্কেল এ এস পি শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক মো. শাহাদৎ হোসেন লিখন, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল, সাব-ইন্সপেক্টর নূর আলম প্রমুখ।
প্রসঙ্গত, সারাদেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইনসেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা।
এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা।




















