ঠাকুরগাঁওয়ে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
- আপডেটের সময়: ১১:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / 487
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কামাল হোসেন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগ :
ঠাকুরগাঁও

















