শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৫৪ ওয়ার্ডে কোভিড-১৯ এর টিকা প্রদান 

  • আপডেটের সময়: ০৭:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / 437

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আগামীকাল ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।

২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন দুপুর ২:৩০টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৫০০ জন করে দুই দিনে মোট ১ হাজার জনকে টিকা প্রদান করা হবে।

যারা ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার যেকোনো হাসপাতালে টিকার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন কিন্তু এখনও এসএমএস পাননি শুধুমাত্র তারাই এই কার্যক্রমের আওতায় টিকা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ষাটোর্ধ্ব বয়সের কেউ যদি রেজিষ্ট্রেশন না করে থাকলেও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে নিয়ে আসেন তাদেরকেও টিকা দেয়া হবে।

টিকা গ্রহণকারীগণ যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করবেন এক মাস পর এক‌ই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকাও গ্রহণ করতে পারবেন।

এর আগে, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লক্ষ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ও ২য় ডোজ প্রদান করা হয়েছিল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৫৪ ওয়ার্ডে কোভিড-১৯ এর টিকা প্রদান 

আপডেটের সময়: ০৭:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১