প্রথম ঘণ্টায় লেনদেন ১৬৮ কোটি টাকা
- আপডেটের সময়: ১১:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / 285
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। তবে লেনদেন কমলেও প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৬৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫ টির।
ট্যাগ :


























