পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময়: ০৬:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 184

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার দিলকুশায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সচিব এম. হোসাইন আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল উপস্থিত ছিলেন। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর ফিরোজ রানাও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গ্রাহকের আস্থা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই মনে করেন, বীমা খাতকে টেকসই ও জনবান্ধব করতে হলে নীতিমালার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আয়োজিত জাতীয় সাংবাদিক সমাবেশ উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থটি পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও’র নিকট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। উল্লেখ্য, স্মারকগ্রন্থটির স্পন্সর ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

স্মারকগ্রন্থ গ্রহণ করে সিইও বলেন,
“গণমাধ্যম ও বীমা শিল্প একে অপরের পরিপূরক। ইতিবাচক সংবাদ যেমন গ্রাহকের আস্থা বাড়ায়, তেমনি গঠনমূলক সমালোচনা আমাদের উন্নতির পথ দেখায়।”
আলোচনায় বীমা শিল্পে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল পলিসি ম্যানেজমেন্ট, ক্লেইম নিষ্পত্তিতে সময় কমানো এবং গ্রাহকসেবায় উদ্ভাবনী উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের সহজ ও দ্রুত সেবা দিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এবং ভবিষ্যতে আরও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

বিআইএফ-এর প্রেসিডেন্ট বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর বিধিবিধান শতভাগ বাস্তবায়নে সব বীমা প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খাতে শৃঙ্খলা আসবে, গ্রাহকের আস্থা বাড়বে এবং বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে।
জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, বীমা খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়; বরং নীতিগত সংস্কার, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকাও গণমাধ্যমের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো বীমা শিল্পে মানদণ্ড স্থাপন করে এগিয়ে যাবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বীমা শিল্পের উন্নয়ন ও দেশের আর্থসামাজিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৬:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬